শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে দেশীয় চোলাই মদসহ যুবক গ্রেফতার

কালিহাতীতে দেশীয় চোলাই মদসহ যুবক গ্রেফতার

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উত্তর বেতডোবা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ওরফে হাদু (৩০)।
কালিহাতী থানার এস আই নাসির উদ্দিন

জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে আনোয়ার হোসেন ওরফে হাদুকে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular