কালিহাতীতে ১০ভরি সোনার গহনা ও ২৫ হাজার টাকা চুরি

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে কালিহাতীতে বসত ঘরের টিন কেটে ১০ ভরি সোনার গহনা ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নগরবাড়ী গ্রামের জয়দেব চন্দ্র মোদকের বাড়িতে এ ঘটনা ঘটে। এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে থানায় আবেদন করেছেন ক্ষতিগ্রস্থরা।

জয়দের মোদক বলেন প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১১ টায় ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে ঘরের দরজা খোলা দেখে ভয় পেয়ে যাই। পরে দেখি আলমারিতে রাখা আমার স্ত্রী ও ছেলেদের সোনার সকল গহনা এবং নগদ ২৫ হজার টাকা চুরি হয়ে গেছে। দরজার পাশের টিন কেটে চোররা ঘরে ঢুকেছিল। ওরা আমার সর্বনাশ করে দিয়েছে।

এদিকে চুরির খবর শুনে বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার এবং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদসহ আরো অনেকে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, জয়দেব মোদকের লিখিত আবেদন পাবার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সুশাসনের জন্য নাগরিক সুজনের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক তরুন ইউসুফ বলেন, চোর ডাকাতরা সব সময় সুযোগ সন্ধানী। এর উপর করোনার কারনে অনেকে কর্মহীন হচ্ছেন ও অস্বাভাবিক জীবন যাপন করছেন।

বর্তমানে ও করোনা পরবর্তী সময়ে দেশে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রাড়ার সম্ভবনা রয়েছে। তাই আমাদের পুলিশ প্রশাসন ও জনগনকে আরো সচেতন সতর্ক থাকতে হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর