বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারালো ইঞ্জিনিয়ার

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। জাহিদুল টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকায় মো. সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৭ টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৫নং ব্রিজের কাছে চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জাহিদুল সকালে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে টাঙ্গাইল আসার সময় মহাসড়কের চর ভাবলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, নিহত জাহিদুল বগুড়ায় একটি ফার্মে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর