গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৩০ জন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মহামারী করোনাভাইরাসে দেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৯৩০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন আরও ১৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুবরণ করলেন ৩১৪ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৭৮২টি পরীক্ষা করে নতুন আরও ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় জানানো হয়, নতুন করে আরও সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে মহামারী করোনা থেকে মোট সুস্থ হলেন ৪১১৭ জন।

এ সময় বুলেটিনে জানানো হয়, নতুন মৃত্যুবরণকারী ১৬ জনের ১২ জনই ঢাকা বিভাগের।

প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর