সখীপুরে নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের বিদায় ও দোয়া মাহফিল ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর-বেড়বাড়ী বাজারে অবস্থিত ‘নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুল’-এর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং প্রতিষ্ঠানের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ৯টায় সৃষ্টি শিক্ষা পরিবারের আদলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি জাতীয় জাদু উৎসবে পুরস্কারপ্রাপ্ত জাদুশিল্পী রাজু আহমেদের বিশেষ জাদু প্রদর্শনী থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আমিন শরীফ সুপন।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন সখীপুরের যাদবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আউয়াল দেওয়ান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সখীপুর উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কায়েদী আজম জিন্নাহ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ফরিদ উদ্দিন এবং সখীপুরের নলুয়াস্থ অনু কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী সিকদার, যাদবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সৈয়দ আলী সিকদার, যাদবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মিনজু, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলতাফ হোসেন, যাদবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, বেড়বাড়ীর ব্যবসায়ী মো. জাহিদ হাসান, যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মো. আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জুয়েল সিকদার, মালয়েশিয়া প্রবাসী মো. ইউসুফ এবং সৌদি প্রবাসী মো. আরসাব আলী।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন নলুয়ার ইউরেকা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক খান মুহাম্মদ মনির। সার্বিক সহযোগিতায় রয়েছেন যাদবপুরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।

নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম. সাইফুল ইসলাম শাফলু অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর