ঘরমুখো ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতুতে ৪ দিনে টোল আদায় ১১ কোটি ৭০ লাখ টাকা

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ৪ দিনে ১ লাখ ৫৩ হাজার ৩২৭ টি যানবাহন পারাপার হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সোমবার (২ মে) সকাল ৬টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় করা হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকার।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। ঢাকাগামী ১০ হাজার ৩০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। আর উত্তরবঙ্গগামী ২৪ হাজার ১০৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩০০ টাকা।

গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় হয়েছে দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এদিন ঢাকাগামী ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৯০৭টি যানবাহন যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা।

এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। এতে সেতু কর্তৃপক্ষ টোল আদায়ে নতুন রেকর্ড অর্জন করেছিলো।

এ সময় উত্তরবঙ্গগামী ২৫ হাজার ৭৮১টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা। ঢাকাগামী ১৬ হাজার ৪১৮টি যানবাহন যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

আর শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। ঢাকাগামী ১৬ হাজার ২৫৪টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। উত্তরবঙ্গগামী ২৬ হাজার ৯৬৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভীড়ে এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এবার যানজটমুক্ত পরিবেশে মানুষ ঘরে ফিরতে পেরেছে।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে গড়ে ৩৫ থেকে ৩৭ হাজার যানবাহন পারাপার হয়েছে। তবে গত বছর সর্বোচ্চ একদিনে ৫২ হাজার ৭৬৮ টি যানবাহন পারাপার হয়েছিল। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২০ থেকে ২১ হাজার যানবাহন সেতু পারাপার হয়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব-পশ্চিম পাড়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। টোল প্লাজা সার্বক্ষণিক সচল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। গত চারদিনে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর