ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলের অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৯ মার্চ সারাদিন ব্যাপি এই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান ।
দিনব্যাপি অনুষ্ঠিত হয় এ সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও আমন্ত্রিত অতিথীরা এ উৎসবে অংশ নেন। আমন্ত্রিত অতিথীরা উৎসবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার তরুন ইউসুফ, কবি ও সাংবাদিক অরন্য ইমতিয়াজ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার, প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী উপাধক্ষ্য মেহেরুন্নাহার বাবলী প্রমুখ।
