Homeটাঙ্গাইল জেলামির্জাপুরবনানীর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে টাঙ্গাইলের তুষার

বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে টাঙ্গাইলের তুষার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের তুষার মিয়া নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তুষারের মরদেহ ভানুয়াবহ গ্রামের বাড়িতে পৌঁছালে শত শত মানুষের ভীড় জমতে থাকে।

এ সময় সেখানে এক হৃদয়বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়। আজ শুক্রবার সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত তুষার উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের এছাক আলীর ছেলে। তিনি ওই টাওয়ারের ১৪ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, তুষার মাস্টার্স পাস করার পর ওই ট্রাভেল এজেন্সিতে চাকরি জীবন শুরু করেন। গত চার বছর ধরে প্রতিষ্ঠানটিতে তিনি কর্মরত ছিলেন। কিন্তু বৃহস্পতিবারে এফ আর টাওয়ারের নবম তলায় লাগা আগুন কেড়ে নেয় তষারের প্রাণ।

তুষারের নিহত হওয়ার খবরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ।

RELATED ARTICLES

Most Popular