শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে আট দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক

ঘাটাইলে আট দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে আট দিন ধরে এক মাদরাসা শিক্ষক নিখোঁজ রয়েছেন। মো. এলিন তালুকদার (৪৩) নামের ওই ব্যক্তি ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা।

গত বুধবার (২৩ নভেম্বর) ভোর ৫টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ২৬ নভেম্বর শনিবার তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ এলিন তালুকদার উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি কেন্দ্রীয় মাদরাসা শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক। দাপ্তরিক কাজে গত ২৩ নভেম্বর বুধবার ভোর ৫টার দিকে নিজ বাসা থেকে প্রাইভেটকার যোগে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়।

পরেরদিনই বাসায় ফেরার কথা থাকলেও আজ আট দিনেও বাসায় ফেরেননি এলিন তালুকদার। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেন। তবে তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তির সব ধরনের তথ্য বিশ্লেষণ করে তদন্ত করছে পুলিশ। এখন তদন্ত অব্যাহত আছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular