ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন। ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, ঘাটাইল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন প্রমূখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
