রবিবার, জুন ২৮, ২০২৬
Homeবিবিধঘাটাইলে সাংবাদিকদের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু’র মতবিনিময়

ঘাটাইলে সাংবাদিকদের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু’র মতবিনিময়

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঘাটাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কাজী আরজু সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে গণমানুষের কথা তুলে ধরার অনুরোধ জানান। তিনি ঘাটাইল প্রেসক্লাবকে একটি এলএডি টেলিভিশন উপহার দেন এবং প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মধ্যে ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সহ সভাপতি সায়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, বিষ্ণুপ্রিয় দ্বীপ, কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু,এ বি এম আতিকুর রহমান, গোলাম মোস্তফা প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular