ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাঃ মতিউর রহমানের সহধর্মিণী দেওয়ান মনোয়ারা বেগম শনিবার (২৪ জুলাই) রাত ১:০০টার সময় (বাংলাদেশ সময়) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি মতিউর রহমানের ছেলে তানভীর রহমান নিশ্চিত করেছেন।
দেওয়ান মনোয়ারা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
তানভীর রহমান জানান, তার মায়ের মরদেহ আগামীকাল রোববার বাংলাদেশে আসবে। তারপর ঢাকায় তার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ ঘাটাইল নিয়ে আসা হবে। তারপরে ঘাটাইলে নামাজে জানাজা শেষে দেউলাবাড়ী পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে তিনি জানান।
