বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ ও শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন

ঘাটাইলে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ ও শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় অসহায় এবং সুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। পরে তিনি সেনাবাহিনীর কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন । এর আগে সেনাপ্রধান ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও প্রত্যান্ত অঞ্চলে চিকিৎসা সেবা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular