মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন ডিসি

কালিহাতীতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন ডিসি

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) মো. আতাউল গনি।

মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়ায় ওই ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা এলজিইডির প্রকৌশলী জহির মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন প্রমুখ।

মুজিব শতবর্ষে যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কালিহাতী উপজেলায় সরকারিভাবে ১৪৫ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular