চট্টগ্রাম ফটিকছড়িতে আওয়ামীলীগ নেতা সাদী’র খাদ্য সামগ্রী বিতরন

মো. আবু শাহেদ, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সমাজসেবক সাদাত আনোয়ার সাদী’র ব্যাক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় হতদরিদ্র পাঁচ শতাদিক পরিবারের খাদ্য সামগ্রী বিতরন করেন।

ফটিকছড়ি উপজেলার নানুপুর, বখতপুর, ধর্মপুর, আবদুল্লাপুর ও খিরাম ইউনিয়নে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু,সয়াবিন তৈল,চনাবুট) বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাফর রহমান,সহ-সভাপতি চেয়ারম্যান আবদুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা সামশুল ইসলাম টুকু,শফিউল আযম,আবদুল মাবুদ, ডা.সাধন বাবু,খোরশেদ আলম ভাসানী, মো:ফারুক,মো: হারুন,জেলা ছাত্রনেতা গিয়াস উদ্দীন বাবলু,মোজাম্মেল হোসেন মাসুম,মো: তৌহিদ শাহ, মোরশেদ আলম, খোরশেদ প্রমুখ।

সাদাত আনোয়ার সাদী’র পক্ষে আজ সোমবার ( ১৮ মে ) সকালে এসব সামগ্রী তুলে দেন সাবেক ছাত্রলীগ নেতা হাসানুল করিম রাসেল।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর