নিজস্ব প্রতিনিধি: হাইকোর্ট ও সপ্রিম কোর্টের রায় ৩৮২৩ জনের চাকুরী জাতীয় করণ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে জেলা এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার ও বুধবার কর্মবিরতি পালনের কথাও জানান এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।
এসময় বক্তব্য রাখেন এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সৈয়দ নুর আলম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যসহকারী নজরুল ইসলাম, নাজমুল হক খান, মির্জা সোলায়মান প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, আমরা অনেকেই ১৫-২০ বছর যাবত কর্মরত আছি। তবুও আমাদের চাকুরী জাতীয় করণ করা হচ্ছে না। আমরা মাষ্টার রুলেই কাজ করে যাচ্ছি। নিয়মিত বেতন ভাতাও পাই না। তাই আমাদের সকল দাবি মেনে নিতে হবে। তাদের দাবি না মানলে পরবর্তীতে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দাকার মোশারফ হোসেনের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।