Homeআন্তর্জাতিকঅন্যরা শান্তির কথা বলে, আমি শান্তি স্থাপন করেছি-জাতিসংঘের অধিবেশনে ট্রাম্প

অন্যরা শান্তির কথা বলে, আমি শান্তি স্থাপন করেছি-জাতিসংঘের অধিবেশনে ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বক্তব্যে দাবি করেন, যেখানে অন্যান্যরা শুধুমাত্র শান্তির কথা বলে, সেখানে তিনি শান্তি স্থাপন করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, “ইতিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি না আমি। যেখানে অন্যরা শুধুমাত্র কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি। যেখানে অন্যরা হুমকিকে উপেক্ষা করেছে, আমি তাদের মোকাবেলা করেছি। যেখানে অন্যান্য দেশ সাহসের কথা বলেছে, আমেরিকা সেটি দেখিয়েছে। যেখানে অন্যরা শক্তির প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেই শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করেছি।”

ট্রাম্প তার বক্তব্যে ইরানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের চেয়ে বড় হুমকি আর এ মুহূর্তে কেউ হতে পারে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান বিশ্বকে বিপন্ন করে বেড়ে উঠছিল। কিন্তু তিনি আর তাদের বেড়ে উঠতে দেবেন না। ট্রাম্প আরও বলেন, ইরানকে কখনো পারমাণবিক শক্তির অধিকারীও হতে দেবেন না তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর তাদের মধ্যে টানা ৪০দিন যুদ্ধ চলে। যদিও দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু এটি কার্যকর হয়নি।

সূত্র: সিএনএন

RELATED ARTICLES

Most Popular