বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeখেলাধুলাজাতীয় দলে কালই অধিনায়ক মাশরাফীর শেষ ম্যাচ

জাতীয় দলে কালই অধিনায়ক মাশরাফীর শেষ ম্যাচ

ওয়ানডে অধিনায়ক হিসেবে আগামীকাল শেষ ম্যাচ খেলবেন মাশরাফী বিন মুর্তজা। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেটিই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।

জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাশরাফী একথা জানান।

তিনি বলেন, সবাইকে ধন্যবাদ জানাই। বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। হাথুরুসিংহে, খালেদ মাহমুদ সুজন, রোডস ও ডমিঙ্গোকে ধন্যবাদ। সবার সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না।

সাধারণ খেলোয়াড় হিসেবে পরবর্তী অধিনায়ককে সাহায্য করবেন বলেও জানান ম্যাশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular