জাতীয় নিরাপদ সড়ক দিবসে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ও আলোচনা সভা করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং বিআরটিএ টাঙ্গাইল সার্কেল। এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস প্রদক্ষিণ করে নগরজলফৈ এলাকায় সমাপ্ত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক
ড. মো: আতাউল গনি, জেলা পুলিশ সুপার, সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভা মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, সহ-সভাপতি হাজী মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশ প্রমুখ।

এদিকে, একইসঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের নেতৃত্বে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করে সংগঠনটি। এরপর বেলা ১২ টার দিকে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে এলেঙ্গা প্রেসক্লাব, সেবক সংগঠন টাঙ্গাইল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সেচ্ছা সংগঠন ও গণসংযোগ সংগঠনসহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর