মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরজাতীয় সংসদে টাঙ্গাইলে নতুন মুখ যারা

জাতীয় সংসদে টাঙ্গাইলে নতুন মুখ যারা

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটরে ব্যবধানে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলে চার নতুন মুখ। এরা সকলেই নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিজয়ী হয়েছেন প্রথমবারের মত নির্বাচনে আসা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলার সর্বকনিষ্ঠ তরুন প্রার্থী তানভীর হাসান ছোট মনির।

নৌকা প্রতিকে তিনি ২ লক্ষ ৯৩ হাজার ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ১১ হাজার ১৪৯ ভোট।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিজয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানার পিতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আতোয়ার রহমান খান।

নৌকা প্রতিকে তিনি ২ লক্ষ ৩৮ হাজার ৯৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্টের প্রার্থী লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন আট হাজার পাঁচশ ৭০ ভোট।

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।

নৌকা প্রতিকে তিনি ভোট পান ২ লক্ষ ৮৫ হাজার তিনশ ৫টি। তার প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ধানের শীষ প্রতিকে পান ৪০ হাজার তিনশ ২৪ ভোট।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

তিনি নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ লাখ আট হাজার ৩৩৪। তার নিকট প্রতিদ্বন্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের মেয়ে কুড়ি সিদ্দিকী পেয়েছেন ৭২ হাজার ২১১ ভোট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular