শুক্রবার, মে ৮, ২০২৬
Homeধর্মীয়জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ ১ আগস্ট

জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ ১ আগস্ট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিটি। ধর্মসচিব নুরুল ইসলামের সভাপত‌িত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ আলেম ওলামাসহ কমিটির সদস‌্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১ আগস্ট (শনিবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ৩১ জুলাই। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। যদিও করোনা পরিস্থিতির কারণে এবার খুবই সীমীত পরিসরে হজ পালিত হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular