ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় ঢাকাগামী বিনিময় পরিবহন ও ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে মোট ২২ জন আহত হয়েছেন।

শনিবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ১১ জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর