টাঙ্গাইলের যমুনা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীতে জেলের জালে ধরা পড়া ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় মাছের বাজারে উঠানোর পর সেটি বিক্রি করা হয়।

এর আগে শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার গাবসারার কালিপুর গ্রামের ইব্রাহীম মিয়া যমুনা নদীতে জাল ফেললে তার জালে ধরা পড়ে বাঘাইড় মাছটি।

গোবিন্দাসী ঘাটপাড় মাছ বাজারের আড়ৎদার ইসমাইল হোসেন বলেন, বাঘাইড় মাছটি ওই জেলের কাছ থেকে ২৩ হাজার টাকায় কিনে নেই। এরপর সেটি বিক্রির জন্য দাম হাকা হয় ৩০ হাজার টাকা। পরে দর কষাকষির পর ২৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। স্থানীয় এক শিক্ষকসহ কয়েকজন মিলে মাছটি কিনে ভাগ করে নেন।

শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, যমুনা নদীতে মাঝেমধ্যেই বাঘাইড় মাছ ধরা পড়ে তবে এতো বড় মাছ খুবই কম পাওয়া যায়। মাছ বাজার থেকে কয়েকজন মিলে মাছটি কিনে ভাগ করে নিয়েছি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর