নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই মঙ্গলবার সকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এসময় আরোও উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. নরুল আমিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. নারায়ণ চন্দ্র সাহা, এনাটোমি বিভাগের প্রফেসর ড. রুকসানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ড.শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
