Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের ৩ এমপিসহ ৭ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

টাঙ্গাইলের ৩ এমপিসহ ৭ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি : ৩১মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । আর এ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সাতজন সংসদ সদস্যকে (এমপি) নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। সাত সংসদ সদস্যকে ২৮ মার্চ, বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়েছে।

এবার পাঁচ ধাপে উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে ইসি।প্রথম ধাপে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোট হয়েছে। চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি যে সাত এমপিকে পাঠানো হয়েছে, তারা হলেন— টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

RELATED ARTICLES

Most Popular