টাঙ্গাইলে অঙ্গীকার-১৮ পক্ষ থেকে শতাধীক পরিবার পেলো ঈদ সামগ্রী 

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৮ শিক্ষার্থীদের সংঘঠন অঙ্গীকার ১৮ এর উদ্যোগে অসহায়, দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে শহরের বিভিন্ন এলাকাতে শকাধীক পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে এ ঈদ সামগ্রী পৌছে দেন।

এ সময় অঙ্গীকার সংঘঠনের পরিবার মিলে বলেন, টাঙ্গাইল শহরসহ, শহরের বাইরে অনেক এলাকা তে খাদ্য সামগ্রী, ইফতার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। মহামারী সময়ে এর আগেও তারা মানুষের পাশে থেকে সাহায্য করে গেছেন।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অঙ্গীকার ১৮ এর প্রতিনিধি হিসেবে রাফিউ খোশনবীশ এ্যালেক্স, আবদুল্লাহ আল লোমন, তামজীদ চৌধুরী, মেহরাফ রাফি, মোস্তফা, ইমরান, জিহাদ। তাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন বিন্দুবাসিনী এসএসসি ব্যাচ ২০১৮ এর সকল শিক্ষার্থী।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর