নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে নিউস্টার ক্লাবের পক্ষ থেকে যাদবপুর গ্রামের করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অর্ধ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হযেছে। বুধবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে যাদবপুর নাকশালা বাজারস্থ ক্লাব কার্যালয় থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণকালে বিআরডিব চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান ও নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, নাকশালা জমির উদ্দিন উচচ বিদ্যালয়ের সভাপতি হাতেম সিকদার, ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম তাহের, সহ-সভাপতি মঞ্জুরুল কাদের কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
