শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

টাঙ্গাইলে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। তার নাম রাম প্রসাদ ঘোষ (৪০)। সে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ পাড়া ঘোষ বাড়ির ননি চন্দ্র ঘোষের পুত্র।

বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার এস.আই শফিকুল ইসলাম। গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দেলদুয়ার সদর ইউনিয়নের রুপসি হাটখোলা নামক স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দেলদুয়ার থানার এস.আই শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রুপসি হাটখোলা নামক স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরবর্তীতে তার পরিচয় জানতে টাঙ্গাইল শান্তিকুঞ্জ সিএনজি স্টেশনে গেলে তার ছবি দেখে জৈনেক এক ব্যক্তি চিনতে পারে।

পরে তার পরিবারের সাথে যোগাযোগ করে নিয়ামনুযায়ী মরদেহটি তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর আগে তিনি দুটি পুত্র সন্তান রেখে গেছেন। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular