টাঙ্গাইলে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে মরিয়ম বেগম (৫৭) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

দুপুরে পৌর এলাকার পোষ্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় একটি ক্লিনিকে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। মরিয়ম বেগম তামাকপট্রি এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ দুপুরে মরিয়ম বেগম বাড়ি থেকে বের হয়ে ডাক্তার দেখাতে যান। এসময় তিনি সড়ক পাড় হতে গেলে এক‌টি ব‌্যাটারী চা‌লিত অ‌টো‌রিক্সা আ‌রেক‌টি অ‌টো‌রিক্সাকে ওভার‌টেক করার সময় তা‌কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহ‌তের ভা‌তিজা নুর আলম।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর