শুক্রবার, মে ১, ২০২৬
Homeবিবিধটাঙ্গাইলে কদ বানু কর্মস্থলে যাওয়ার পথে নিহত

টাঙ্গাইলে কদ বানু কর্মস্থলে যাওয়ার পথে নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে বাস চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদ বানু (৫২) টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকার রিয়াজ উদ্দিনের স্ত্রী। তিনি ভাতকুড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের নন রেজিস্ট্রার ভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানুদেব সিনহা বলেন, বৃহস্পতিবার দুপুরে কদ বানু কর্মস্থলে যাওয়ার পথে মহাসড়কের তারটিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলে।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছলে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular