নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ডায়রিয়ায় আক্তান্ত হয়ে মরিয়ম আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরিয়ম দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামের হেরেন্দ পাড়া গ্রামের লাভলু মিয়ার মেয়ে।
মরিয়মের পারিবারিক সূত্র মতে, গত মঙ্গলবার রাত একটার দিকে মরিয়ম জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়। পরদিন বুধবার সকাল ১০টার দিকে তার খিঁচুনী শুরু হলে কুমুদিনী হাসপাতালে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে সে মারা যায়।
কুমুদিনী হাসপাতালের সহকারী ব্যবস্থাপক অনিমেষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
