টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা ১০৯

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে।

সোমবার (২৫ মে) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০ মে জেলা থেকে ১১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো। আজ সকালে সেখান থেকে ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ থাকার কথা জানানো হয়।

নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে মির্জাপুর উপজেলায় ৬ জন, দেলদুয়ার উপজেলায় ৩ জন, নাগরপুর উপজেলায় ১ জন, ঘাটাইল উপজেলায় ১ জন, মধুপুর উপজেলায় ১ জন এবং বাসাইল উপজেলায় ১ জন রয়েছেন।

আক্রান্তদের বাড়ি লকডাউনসহ তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর