সোমবার, মে ২৫, ২০২৬
Homeখেলাধুলাটাঙ্গাইলে ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন

টাঙ্গাইলে ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক:“কাজের ফাঁকে একটু খেলার আনন্দই মনে প্রাণ আনে” এই শ্লোগানকে সামনে নিয়ে ইংরেজী নতুন বছরকে স্বাগত জানিয়ে টাঙ্গাইলের অনলাইন নিউজ পোর্টাল টিনিউজবিডি ডটকম এর আয়োজনে টাঙ্গাইল স্পোর্টর্স রাইটার্স এসোসিয়েশনের সহযোগিতায় টিনিউজ কার্যালয়ে শুরু হয়েছে ক্যারাম টুর্নামেন্ট। সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ৭টি দ্বৈত জুটি অংশগ্রহণ করছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন হয়।

টুর্নামেন্টের ৭টি দ্বৈত জুটি হলো- এম কবির (প্রতিদিনের সংবাদ) ও মাসুদ রানা (ভোরের ডাক) জুটি, পারভেজ হাসান (বনিক বার্তা) ও জাহিদ হাসান (টিনিউজবিডি.কম) জুটি, ইফতেখারুল অনুপম (বাসস) ও হাসান সিকদার (বার্তা বাজার) জুটি, শামীম আল মামুন (যমুনা টিভি) ও সজল রায় (কারক নিউজ) জুটি, মোজাম্মেল হক (দৈনিক সবুজ নিশান) ও আরিফুর রহমান টগর (জাগো নিউজ) জুটি, সুমন খান বাবু (দীপ্ত টিভি) ও মীর শামছউদ্দিন সায়েম (ভোরের সময়) জুটি এবং মাহমুদ রিয়াদ (টিনিউজবিডি.কম) ও মাসুদ আব্দুল্লাহ (বাংলাদেশ বুলেটিন) জুটি।

প্রতিদিন ৩টি করে খেলা অনুষ্ঠিত হবে। লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সবচেয়ে পয়েন্টধারী চারটি জুটি দল সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। সেমিফাইনালের বিজয়ী দুই জুটি দল ফাইনাল খেলায় অংশ নিবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular