সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারটাঙ্গাইলে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন এসিল্যান্ড।

বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বেংরাইল বাজার সংলগ্ন ১৩ শতক সরকারী খাস জমি হতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের সময় দেউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মাজহারুল ইসলাম ও সার্ভেয়ার মো: জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) সুফল চন্দ্র গোলধর জানান, সরকারি খাস জমির উপরে অবৈধ স্থাপনার খবর পেয়ে আমি আমার লোকজন নিয়ে তা উদ্ধার করি। সরকারি খাস জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও যেকোন অন্যায় অনিয়মের খবর আমাকে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা নেব।

উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করায় স্থানীয় জনগণকে আন্তরিক ভাবে সাধুবাদ জানিয়েছেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular