নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে পানিতে ডুবে মাফি নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহান নামে অপর এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভার দিঘুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাফি ওই এলাকার মো. অপুর ছেলে ও মো. শাহিন মিয়ার ছেলে আহান। তারা দুজন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
মাফির দাদা মাহবুবুর রহমান জানান, বাসার পেছনে তারা দুইজন খেলাধুলা করার সময় পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর মাফির মা ওই ডোবা থেকে আহানকে তুলে আনেন। পরে তার ছেলে মাফিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির নিচ থেকে তুলে আনেন।
দ্রুত দুই জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মাফিকে মৃ’ত ঘোষণা করেন। আহান টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।