শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

সখীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি: সখীপুরে ৫৬ কৃতি শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ছোট চওনা ঢনঢনিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষাবান্ধব সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সময়’  এ বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ প্রধান অতিথি হিসেবে  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

সময় অন্যদের মধ্যে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত এর সভাপতিত্বে  জেলা যুবলীগের সহ-সম্পাদক মোর্শেদ মজনু, সময় সংগঠনের সভাপতি-সম্পাদক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular