Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে জাতীয় পার্টির সাবেক এমপি শামছুল হক করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে জাতীয় পার্টির সাবেক এমপি শামছুল হক করোনায় আক্রান্ত

মো: নাসির উদ্দিন, ভূঞাপুর: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক এমপি জাতীয় পার্টি (এরশাদ) শামছুল হক তালুকদার ছানু করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, টাঙ্গাইল-২ আসনের সাবেক সাংসদ শামছুল হক তালুকদার অসুস্থ্য হওয়ায় তাকে গত ৩ আগষ্ট ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। পরে তার করোনা পরীক্ষা করা হয়। এর দুইদিন পর তার করোনার ফলাফল পজেটিভ আসে।
এছাড়াও গত বৃহস্পতিবার তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ্য আছেন বলে জানিয়েছেন তার ভাই ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু। তিনি দেশবাসীর কাছে তার ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত প্রকাশ, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা শামছুল হক তালুকদার ছানু ১৯৮২ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ১৯৮৬ সনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়। এরপর ২০০৮ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়।
RELATED ARTICLES

Most Popular