টাঙ্গাইলে জামাইসহ শ্বশুড়বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে এলোপাথারিভাবে ঘোরাফেরা করার দায়ে জামাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জামাইসহ বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ার আলম মিয়া অর্থাৎ শ^শুরবাড়িটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ নির্দেশনা দেন।

জানা যায়, গত শুক্রবার নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি তার কর্মস্থল ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে তার শ্বশুড় আলম মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় এবং কর্মস্থল ঢাকায় যাতায়াত করেন। স্থানীয়রা তাকে বাঁধা দিলে তাদের সাথে বাকবিতন্ডে জড়িয়ে পড়েন নাহিদ। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুড়বাড়ি লকডাউন করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর