বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে জ্বর-সর্দি-কাশিতে মৃত্যু; করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ

টাঙ্গাইলে জ্বর-সর্দি-কাশিতে মৃত্যু; করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে জ্বর, সর্দি ও কাঁশিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী হাবিবুর রহমান হবি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ।

তিনি জানান, জ্বর, সর্দি, কাশিতে মারা যাওয়া হাবিবুর রহমান হবির নমুনা পরীক্ষার প্রতিবেদন আজ হাতে পেয়েছি তাতে ফলাফল নেগেটিভ এসেছে। এতেই প্রমানিত হয় হবি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। যার কারনে পরিবারটি এখন লকডাউনমুক্ত।

প্রসঙ্গত,উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে হবিবুর রহমান হবি গেলো রোববার ঢাকা থেকে জ্বর-সর্দি-কাশি নিয়ে বাড়িতে আসেন। ভয়ে বিষয়টি তার পরিবারের লোকজন গোপন রাখে। সোমবার থেকে তার পাতলা পায়খানা শুরু হয়। মঙ্গলবার রক্ত বমি করা অবস্থায় তার মৃত্যু হয়।

ওইদিনই রাত আটটার দিকে মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার কবরস্থানে করোনা রোগীর মতো তার দাফন সম্পন্ন হয়। তার দাফন সম্পন্ন করেন পাঁচ সদস্যের একটি টিম। উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা ছানোয়ার হোসেন নিহত হবির জানাযা নামাজ পড়ান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, ওসি তারিক কামাল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুবিনা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular