মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ট্রাক চাপায় অলিম্পিক কোম্পানির আর এম নিহত, ট্রাক আটক

টাঙ্গাইলে ট্রাক চাপায় অলিম্পিক কোম্পানির আর এম নিহত, ট্রাক আটক

নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় অলিম্পিক কোম্পানির আর এম নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

রবিবার (২১ মার্চ) সকাল ৯ টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং অলিম্পিক কোম্পানির টাঙ্গাইলের আর এম।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে অলিম্পিক কোম্পানির আর এম মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সাথে সাথে পিছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) ধাক্কা দিলে তিনি পড়ে যায়। পরে ঐ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular