টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১,আহত ৫

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রফিকুল ইসলাম (৪৫) সিরাজগঞ্জের উল্লাপাড়ার কালিগঞ্জ গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও (৬ ডিসেম্বর) এ এলাকায় সড়ক দূর্ঘটনায় সিরাজগঞ্জের একই পরিবারের তিনজন নিহত হয়েছিলো।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর