শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

টাঙ্গাইলে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে সামাদ আলী (৫০) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠছে। বুধবার দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের চর রক্ষিত বেলতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুকে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত সামাদকে আটক করেছে। সামাদ মিয়া একই এলাকার কাশেম মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুটির পাশের বাড়ির সামাদ বুধবার দুপুরে অপর এক শিশুর মাধ্যমে তাকে বাড়িতে ডেকে নেয়। পরে সামাদ তার নিজ বাড়িতে ওই তিন বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটিকে অনেকক্ষন বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখোজি শুরু করে। পরে সামাদের বাড়ির ভিতরে শিশুটিকে কান্না করতে দেখতে পায় পরিবারের লোকজন। এছাড়া তার কাপড় চোপড় ভেজা অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি স্থানীয় লোকজনতে জানালে তারা সামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়। কিন্তু তা বাস্তবায়ন না করা হলে আজ বৃহস্পতিবার শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ওই শিশুর দাদি নার্গিস বেগম বলেন, ‘আমরা বুধবার দুপুরের পর থেকে তাকে না পাওয়ায় খোজাখুজি শুরু করি। পরে এক পর্যায়ে আমরা তাকে সামাদের বাড়ির ভিতরে এবং তার কাপড় চোপড় ভেজা দেখতে পাই। পরে আমরা সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমি এ ঘটনায় বিচার চাই। অভিযুক্ত সামাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ পিতা বলেন, এ ঘটনায় আমি অভিযুক্ত সামাদের শাস্তির দাবি করছি।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের জাকিয়া রশীদ বলেন, বৃহস্পতিবার দুপুরে ৩ বছরের শিশুকে গাইনী বিভাগে ভর্তি করা হয়েছে। পরে আমরা তার পরীক্ষা-নিরীক্ষা করেছি। এছাড়া মেয়েটি সুস্থ্য রয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের অভিযোগে সামাদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular