টাঙ্গাইলে নতুন আরও ৪৪ জন করোনা আক্রান্ত

ফরমান শেখ: টাঙ্গাইলে নতুন করে আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইলের সদর উপজেলায় ২৩ জন, ভূঞাপুরে ১৪ জন, মির্জাপুরে ৩ জন, কালিহাতীতে ১ জন, বাসাইলে ১ জন, গোপালপুরে ১ জন এবং নাগরপুরে ১ জন।

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬’শ ৯০ জনে।

রবিবার (২ আগস্ট) সকালে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে জানানো হয়। এতে নতুন করে ৪৪ জনের ফলাফল পজেটিভ আসে। এদিকে, জেলায় মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ৯’শ ২৪ আর চিকিসাধীন রয়েছেন ৬’শ ৯৩ জন।

প্রসঙ্গত প্রকাশ, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রলি মাসে ২৪ জন, মে মাসে ১’শ ৪১ জন, জুন মাসে ৪’শ ৪৭ জন এবং জুলাই মাসে ১ হাজার ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে ১ আগস্ট ও আজ ২ আগস্ট ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর