রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে পরিচয় বন্ধু টিমের যাত্রা শুরু

টাঙ্গাইলে পরিচয় বন্ধু টিমের যাত্রা শুরু

নিউজ ডেস্ক: সারাদেশের মত টাঙ্গাইলেও যাত্রা শুরু করল টিন ইয়ুথ প্লাটর্ফম ‘পরিচয় বন্ধু টিম’ কিশোর, তরুণদের সৃজনশীল ও সেবামূলক কাজে আগ্রহী ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা করে পরিচয় ডট নেট।

শুক্রবার বিকেলে মির্জাপুর উপজেলার পাকুল্লায় জমিদার বাড়ি মাঠে টাঙ্গাইল বন্ধু টিমের প্রথম ‘মিট আপ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করে পরিচয়ের বন্ধুরা।

১.পরিচয়ের ঈদ সংখ্যা নিয়ে লিফলেট বিতরণ ও সু্বিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরিকল্পনা করা হয়।

২. নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়।

৩.নিজ নিজ ক্যাম্পাসে দূত বৃদ্ধি বিষয়ক পরিকল্পনা নেওয়ার পাশাপাশি এ বিষয়ে নানা প্রশিক্ষণও দেওয়া হয়।

৪. সৃজনশীল প্রতিযোগিতা এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।

৫. দূত হিসেবে যোগদানের ফরম বিতরণ করা হয়।

অনুষ্ঠানের নেতৃত্ব দেন পরিচয় বন্ধু টিমের জেলা সমন্বয়ক শেখ নাসির উদ্দিন। অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিল গোবিন্দ রাজবংশী, ইয়ানুর ভুইঁয়া, জাবিদ আহমেদ, শাকিল মিয়া, সৌরভ পাল, অনিক দেওয়ান সহ আরো অনেক। উল্লেখ্য, পরিচয় বন্ধু টিম একটি অরাজনৈতিক ও সমাজকল্যাণমুখী সংগঠন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular