রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে একটি পাগলা কুকুরের কামড়ে ৭জন আহত হয়েছেন। সোমবার (২২ অক্টোবর) সকালে বাসাইল বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বৃদ্ধ ও তরুণও রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাসাইল বাজারে একটি পাগলা কুকুরে বিভিন্ন বয়সের ৭ ব্যক্তিকে কামড় দেয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাসাইল বাজারে বাজার করতে এসেছিল। আহতদের মধ্যে দ্ইুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাসাইল থানা পাড়ার সোহেল ও জাহাঙ্গীরনগর এলাকার আব্দুল আজিজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেন, আহতদের মধ্যে ৪জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular