ফের স্পট ফিক্সিং নিয়ে প্রামাণ্যচিত্র সম্প্রচার করেছে আল জাজিরা। প্রামাণ্যচিত্রের প্রথম পর্ব দিয়েই তারা ক্রিকেট বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব। এবার সম্প্রচার করলো দ্বিতীয় পর্ব। এ পর্বে তারা নির্দিষ্ট করে ১৫টি ম্যাচে স্পট ফিক্সিং হয়েছে বলে দাবি করেছে। এরমধ্যে বাংলাদেশের একটি ম্যাচও আছে। তবে সবচেয়ে বেশি ম্যাচ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার।
এই তথ্যচিত্রে বলা হয়েছে, ২০১১-১২ মৌসুমে ১৫টি আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৭টিতে ইংল্যান্ড আর ৫টিতে জড়িয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তিনটি ম্যাচে পাকিস্তানের ক্রিকেটার এবং একটি ম্যাচে অন্য কোন একটি দলের ক্রিকেটার স্পর্ট ফিক্সিংয়ে জড়িত ছিল।
তারমধ্যে ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে হওয়া বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটিও রয়েছে। গ্রুপ পর্বের ওই ম্যাচে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ। নতুন পর্ব সম্প্রচারের পর আইসিসি তথ্যচিত্রের সম্পাদনা ছাড়া অংশগুলো দেখাতে অনুরোধ করেছে আলজাজিরা কর্তৃপক্ষের কাছে।
তবে আলজাজিরার এমন দাবিতে সহমত নয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা দাবি করেছে, আল জাজিরার দেওয়া তথ্য খুবই দুর্বল। তারা বলেছে, বিষয়গুলো যাচাই করে তারা কোনও ক্রিকেটারের বিরুদ্ধে তারা কোনও অভিযোগের প্রমাণ পায়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।