নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে সহপাঠি দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ফুলমালিরচালা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আঃ হালিমের ছেলে সাফি (৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি (৪)। তারা দুজনে সম্পর্কে চাচাত ভাই। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন জানায়, সাফি ও রাফি দু’জনই ফুলমালির চালা ফজর আলী আলিম মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। মাদরাসা থেকে বাড়ি আসার পর সকাল অনুমান ১১ টার সময় পাশেই বড় চাচা হারুনের বাড়ি যাওয়ার পথে তারা পড়েপুকুরে পড়ে যায় বলে ধারণা করা হয়।
খোঁজা-খোঁজির পর দুপুর একটার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে । এ মর্মান্তি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।