বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পুলিশ সেজে চাঁদাবাজি, আটক ১

টাঙ্গাইলে পুলিশ সেজে চাঁদাবাজি, আটক ১

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় মাসের সাজা দেয়া হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত করে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামী শহরের আকুর টাকুর পাড়া বটতলা এলাকার আশরাফুজ্জামান বাবুলের ছেলে মো. মুবিন খান (৩৩)।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তায় পুলিশ পরিচয়ে অটো চালকদের কাছ থেকে চাঁদা তোলার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে ধাওয়া করে। মুবিন দৌড়ে নতুন বাসটার্মিনাল এলাকায় আসলে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় মাসের সাজা দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular