সজল আহমেদ: কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুনের হাত ধরে যাত্রা শুরু হয় সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব নামের সংগঠনের। বর্তমানে উপজেলার গন্ডি পেরিয়ে আস্থা অর্জন করে নিয়েছে ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা শহরে।
সোমবার সংগঠনের সিনিয়র সদস্য ও কিছু স্বেচ্ছাসেবক উপজেলায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করে এই সংগঠনের পক্ষ থেকে ।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক শাওন, সাবেক সভাপতি সিরাজুস সালেকিন সিফাত, সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক মশিউর আলিফ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শান্তসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব’র সাধারণ সম্পাদক মশিউর আলিফ বলেন, দরিদ্রদের জন্যই আমাদের এই ত্যাগ ও পরিশ্রম, দেশের ক্লান্তিকাল ঠিক হওয়ার পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।