টাঙ্গাইলে বজ্রপাতে কৃষক নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার কলমাইদ গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে উপজেলার মামুদনগর ইউনিয়ন পরিষদ সদস্য মানু মিয়া জানিয়েছেন।

নিহত জয়ধর আলী (৫০) উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ইউপি সদস্য মানু মিয়া বলেন, বৃহস্পতিবার ভোরবেলা জয়ধর তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান। এ সময় আকাশে মেঘ জমলে তিনি ঘাস মাথায় করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।

ঘটনাস্থলেই মৃত্যু হওয়ায় চিকিৎসার সুযোগ মেলেনি বলে জানান এই ইউপি সদস্য।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর